News Flash

  • Home
  • খেলা
  • অলিম্পিকের লক্ষ্যে জাতীয় শিবিরে ডাক পেল ত্রিপুরার ইন্দ্রানী, তানিয়া
Image

অলিম্পিকের লক্ষ্যে জাতীয় শিবিরে ডাক পেল ত্রিপুরার ইন্দ্রানী, তানিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। খুশীর খবর সারা উদয়পুর জুড়ে। অবশ্যই এর প্রভাব পড়েছে সমগ্র ত্রিপুরাতেও। গোমতী জেলার উদয়পুরস্থিত বিবেকানন্দ জুডো কেন্দ্র থেকে ইন্দ্রাণী দাস এবং তানিয়া দাস টার্গেট অলিম্পিক পডিয়ামের অধীনে ভোপালের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের জন্য নির্বাচিত হয়েছেন। লক্ষ্য একটাই, বিশ্বের বৃহত্তম ক্রীড়াযজ্ঞ অলিম্পিকের পোডিয়ামে নিজেকে উন্নীত করা। উদয়পুরের ইন্দ্রানী দাস এবং তানিয়া দাসের সামনে এখন শুধু একটাই লক্ষ্য। দুজনেই ভগিনী নিবেদিতা গার্লস দ্বাদশ শ্রেণী স্কুলের ছাত্রী।

উদয়পুর সেন্ট্রাল রোডের ইন্দ্রানীর বাসভবন। ছনবনের বাসিন্দা তানিয়া দাস। মূলতঃ তাদের গত বছরের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত করা হয়েছে‌ এই ন্যাশনাল সেন্টারের জন্য।

ক্রীড়া মোদী মহল প্রত্যেকেই আশা করছেন, রাজ্যের এই দুই জন জুডোকা উদয়পুরের পাশাপাশি ত্রিপুরার নাম উজ্জ্বল করবে এবং ভারতের পরবর্তী ক্রীড়া তারকা হিসেবে নিজেদের স্থান উঁচুতে তুলতে পারবে। উল্লেখ্য, উদয়পুরস্থিত বিবেকানন্দ জুডো সেন্টারের কোচ, কর্মকর্তা, এমনকি সংশ্লিষ্ট সকলেই ইন্দ্রানী ও তানিয়ার সাফল্যের লক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top