News Flash

  • Home
  • খেলা
  • কাঞ্চনপুরে ফুটবল টুর্নামেন্টে বড় ব্যবধানে জয়ী টিম আনন্দমার্গ
Image

কাঞ্চনপুরে ফুটবল টুর্নামেন্টে বড় ব্যবধানে জয়ী টিম আনন্দমার্গ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২০ সেপ্টেম্বর।। বড় গোলের ব্যবধানে জয়ী আনন্দমার্গ একাদশ। আশাপাড়া এফ সি কে ৯–০ গোলে হারিয়ে জয়ী হয়েছে আনন্দমার্গ একাদশ। খেলার শুরু থেকে আনন্দমার্গ  চাপে রাখে আশাপাড়া এফ সি দলকে। বুধবার বিকেলে কাঞ্চনপুর পঞ্চায়েত মাঠে মুখোমুখি হয় আশাপাড়া এফ সি বনাম আনন্দমার্গ একাদশ। খেলার প্রথমার্ধে ৪–০ গোলে এগিয়ে যায় আনন্দমার্গ। দ্বিতীয়ার্ধে আরও ৫ টি গোল করে ৯–০ গোলে এগিয়ে যায় আনন্দমার্গ একাদশ।এর পর পুরো মাঠ ছিল আনন্দমার্গ   দখলে। আশাপাড়া এফ সি দলের লক্ষভ্রষ্ট শটের ফলে আশাপাড়ার খেলোয়াড় একাধিকবার ব্যর্থ হয়েছে।এদিন  বিকেলে পঞ্চায়েত  মাঠে কাঠ ফাটা রোদের মধ্যে  কানায় কানায় দর্শকের উপচেপড়া ভিড়। তিল ধরানোর জায়গা ছিলনা।খেলা শুরু থেকে দর্শকরা একটি জমজমাট ফুটবল ম্যাচ দেখবেন বলে আশা করেছিলেন । কিন্তু শেষ পর্যন্ত আনন্দমার্গ একাদশ একতরফা মাঠ দখল করে নেয়।ফলে সাধারন দর্শকদের মধ্যে বলতে শোনা যায়  আনন্দমার্গ জয়ী হয়েছে খুশি লাগছে। কিন্তু সেই আনন্দ পাওয়া যায়নি ।পুরো ৯০ মিনিটের খেলায় ত্রিপুরা আশাপাড়া এফ সি  এর খেলোয়াড় আক্রমণ করলেও খেলোয়াড়দের মধ্যে একটা ছন্ন ছাড়া ভাব ছিল।এদিন আনন্দমার্গ দলের হয়ে গোল করেন সোনাভাই চাকমা ৩টি ,ডেনিম , প্রণব সরকার ২টি করে এবং  সঞ্জীব শীল , ডেবিট ডারলং১টি করে গোল করেন।আগামীকাল  এই মাঠে খেলা হবে রবীন্দ্র নগর একাদশ  বনাম সালফাহা ক্লাব  ।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top