News Flash

  • Home
  • দেশ
  • মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রশ্ন তুললেন মায়াবতী, বললেন নির্বাচনকে মাথায় রেখেই এটি আনা হয়েছে
Image

মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রশ্ন তুললেন মায়াবতী, বললেন নির্বাচনকে মাথায় রেখেই এটি আনা হয়েছে

লখনউ, ২০ সেপ্টেম্বর (হি.স.) : মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রশ্ন তুললেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তাঁর মতে, নির্বাচনকে মাথায় রেখেই এই বিল আনা হয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, “এটা স্পষ্ট যে আসন্ন বিধানসভা নির্বাচন এবং ২০২৪ লোকসভা নির্বাচনের কারণে এই (মহিলা সংরক্ষণ) বিল আনা হয়েছে।” মায়াবতী আরও বলেছেন, “পার্লামেন্টে (মহিলা সংরক্ষণ) বিল পাস হলেই দেশে একটি আদমশুমারি করা হবে। এটি (সংসদ থেকে) অনুমোদন পাবে, কিন্তু অবিলম্বে তা কার্যকর করা হবে না।”

মায়াবতী আরও মন্তব্য করেছেন, “মহিলা সংরক্ষণ বিলের কিছু বিধান রয়েছে, যা এর বাস্তবায়ন ১৫ থেকে ১৬ বছর বিলম্বিত করবে।” মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে মায়াবতী বলেছেন, “দু’টি বিধান যাতে বাদ দেওয়া হয় অথবা মহিলারা যাতে দ্রুত সংরক্ষণ পায় সেই উপায় খুঁজে বের করার জন্য আমাদের দল সরকারের আবেদন করেছে।”

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top