News Flash

  • Home
  • খেলা
  • ডেভিস কাপ টেনিসে ভারতের সাফল্যে ত্রিপুরা থেকে শুভেচ্ছা
Image

ডেভিস কাপ টেনিসে ভারতের সাফল্যে ত্রিপুরা থেকে শুভেচ্ছা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। লখনউ শহরে আয়োজিত হয়েছিল ডেভিস কাপ টেনিস ইন্ডিয়া বনাম মরক্কো। ইন্ডিয়ান খেলোয়াড়রা দুর্দান্ত খেলে ৪ – ১ ব্যাবধানে মরক্কো কে পরাজিত করে দেশের নাম উজ্জ্বল করেছেন। সদ্য সমাপ্ত ইউ এস ওপেন টুর্নামেন্টের ডাবলস বিভাগে ৪৩.৬ বছর বয়সে ফাইনালে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন রোহান ভূপান্না। শুধু তাই নয় ডেভিস কাপ খেলায় উনার দুর্দান্ত খেলার ফলে ভারত জয় লাভ করেছে যা সত্যিই আনন্দের বিষয়। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে রোহান ভূপান্নকে সম্বর্ধনাও দেওয়া হয়েছে।

টিম ইন্ডিয়ার এই জয় লাভ তৎসঙ্গে রোহান ভূপান্নার এই বিশ্ব রেকর্ডের জন্য ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এর তরফে অভিনন্দন জানানো হয়েছে।‌ প্রত্যাশা করছেন আগামী দিনে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা আরও ভালো খেলবেন। দেশের টেনিস খেলোয়াড়দের ভবিষৎ প্রজন্ম তৈরী করতে অনুপ্রেরণা যোগাবে। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অরূপ রতন সাহা এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top