News Flash

  • Home
  • দিনের খবর
  • পাঞ্জাবের মুক্তসারে যাত্রীবাহী বাস খালে পড়ে মৃত ৫, উদ্ধার ৪০ যাত্রী
Image

পাঞ্জাবের মুক্তসারে যাত্রীবাহী বাস খালে পড়ে মৃত ৫, উদ্ধার ৪০ যাত্রী

চন্ডীগড়, ১৯ সেপ্টেম্বর (হি.স) : পাঞ্জাবের মুক্তসার জেলার ওয়াডিং গ্রামের কাছে একটি বেসরকারি বাস খালে পড়ে গেলে ৫ জনের মৃত্যু হয়েছে। ৪০ জন বাসযাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী বাসটি মঙ্গলবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মুক্তসার-কোটকাপুরা সড়কের ভাদিং গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে ৪০জন যাত্রীকে উদ্ধার করা হলেও পরে জানা যায় প্রায় ৮ থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজ শুরু করেছে ডুবুরিরা। খাল থেকে উদ্ধার হওয়া যাত্রীদের অ্যাম্বুলেন্সে করে মুক্তসার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশের গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মুক্তসারের এসএসপি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিধায়ক জগদীপ সিং ঘটনাস্থলে পৌঁছন। আশেপাশের লোকজনের সহায়তায় ক্রেনের সাহায্যে খালে পড়ে যাওয়া বাসটি তোলা হয়।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, প্রতি মুহূর্তে উদ্ধার অভিযানের তথ্য নিচ্ছেন।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top