News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলে নতুন করে কেউ নিপা ভাইরাসে সংক্রমিত হননি, বীনা জর্জ বললেন পরিস্থিতি নিয়ন্ত্রণে
Image

কেরলে নতুন করে কেউ নিপা ভাইরাসে সংক্রমিত হননি, বীনা জর্জ বললেন পরিস্থিতি নিয়ন্ত্রণে

তিরুবনন্তপুরম, ১৮ সেপ্টেম্বর (হি.স.): কেরলে নতুন করে কেউ নিপা ভাইরাসে সংক্রমিত হননি। সোমবার সকালে এমনটাই জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। খুশির সঙ্গে বীনা জর্জ বলেছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থমন্ত্রী বীনা জর্জ বলেছেন, “চিকিৎসাধীন ৯ বছরের ছেলেটি ভেন্টিলেটরের বাইরে রয়েছে। বর্তমানে সে অক্সিজেন সাপোর্টে আছে।”

মন্ত্রী জানিয়েছেন, ছেলেটির স্বাস্থ্যের উন্নতি আশাব্যঞ্জক। ১২৩৩ জন এখনও পর্যন্ত সান্নিধ্যে আসা তালিকায় রয়েছেন। মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন ২৩ জন। আইএমসিএইচ-এ আছেন ৪ জন। ৩৬টি বাদুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে নিপা সতর্কতার অংশ হিসেবে ৩৪,১৬৭টি বাড়িতে হাউস পরিদর্শন সম্পন্ন হয়েছে।”

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উচ্চ-ঝুঁকিপূর্ণ সংস্পর্শের তালিকায় ৩৫২ জনের নাম রয়েছে। যে সব স্থানে নিপা ভাইরাস নিশ্চিত হয়েছে, সেখানে স্বাস্থ্যকর্মীরা প্রতিরোধ কার্যক্রম জোরদার করেছে।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top