News Flash

  • Home
  • দেশ
  • মানিকের বিরুদ্ধে তদন্ত, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
Image

মানিকের বিরুদ্ধে তদন্ত, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : নিয়োগ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত কত দূর এগোল? সিবিআইয়ের কাছে তার রিপোর্ট চাইলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার দুপুরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় সংস্থাকে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছিল তৎকালীন পর্ষদ সভাপতি মানিকবাবুর বিরুদ্ধে। সেই অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়। এছাড়াও, তাঁর বিরুদ্ধে ওএমআর শিট নষ্ট করার অভিযোগও রয়েছে। ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলায় ওএমআর শিট নষ্ট করার অভিযোগ উঠেছিল। কার নির্দেশে তা নষ্ট করা হয়েছিল, কী ভাবে তা নষ্ট করা হয়েছিল, তা জানতে চেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় মানিকবাবুকে আদালতে হলফনামা জমা দিতে বলেছিলেন।

প্রাথমিকের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, মানিকবাবুকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, শীর্ষ আদালত গ্রেফতারিতে ‘না’ করলেও তদন্ত বন্ধ করার নির্দেশ দেয়নি। সেই কারণেই সোমবার সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন তিনি।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top