News Flash

  • Home
  • দেশ
  • গাজোলে ২ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ ধৃত ৭
Image

গাজোলে ২ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ ধৃত ৭

গাজোল, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : মালদার গাজোলে আনুমানিক ছয় লক্ষাধিক টাকার ২ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ ধৃত ৭ জন। সোমবার বিকেলে ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে জেলা অপরাধ দমন শাখা। প্রথমে গাজোলের টোল প্লাজা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে কালিয়াচক এলাকা থেকে আরও ২ জনকে গ্রেফতার করে যৌথবাহিনী। জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায়, বিহারের পূর্ণিয়া এলাকা থেকে একটি গাড়িতে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে কালিয়াচকে। সেখান থেকে ফেনসিডিলগুলি পাচার করা হবে বাংলাদেশে। সেই তথ্য পাওয়ার পরই গাড়িটিকে আটক করে শুরু হয় তল্লাশি। তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে ২০০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত হয়। এরপরই গ্রেফতার হওয়া সাতজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে সোমবার মালদা জেলা আদালতে পেশ করেছে গাজোল থানার পুলিশ।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top