News Flash

  • Home
  • দেশ
  • কল সেন্টার খুলে প্রতারণার চক্র গ্রেফতার বারুইপুরে
Image

কল সেন্টার খুলে প্রতারণার চক্র গ্রেফতার বারুইপুরে

বারুইপুর, ১৭ সেপ্টেম্বর (হি. স.) বিদেশিদের ফ্রি হেলথ ইন্সুরেন্স করার নাম করে প্রতারণার অভিযোগ বারুইপুরে। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর ফাঁড়ির পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মল্লিকপুর থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে হানা দিয়ে বারুইপুর থানার পুলিশ ল্যাপটপ, কম্পিউটার সহ বেশ কিছু ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করেছে। ধৃতদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় ।

পুলিশ সূত্রের খবর, ভারতের বাইরে দেশগুলির বিভিন্ন ক্লাইন্ট তারা যোগাড় করত। তাদের থেকে, বিনামূল্যে হেলথ ইন্সুরেন্স করে দেওয়ার নাম করে কার্ডের তথ্য নেওয়ার পর একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত অভিযুক্তরা। ধৃতদের বাড়ি বারুইপুর থানা এলাকায়। এই চক্রের সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়েও তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top