News Flash

  • Home
  • দেশ
  • হাড়োয়ায় মাছের ভেড়িতে জল ঢালতে গিয়ে মাথায় ঢাকনা পড়ে মৃত্যু ব্যক্তির
Image

হাড়োয়ায় মাছের ভেড়িতে জল ঢালতে গিয়ে মাথায় ঢাকনা পড়ে মৃত্যু ব্যক্তির

বসিরহাট, ১৭ সেপ্টেম্বর (হি.স) : রবিবাসরীয় ভোরে দুর্ঘটনা হাড়োয়ায় । মাছের ভেড়িতে জল ঢালতে গিয়ে বাক্সের ঢাকনা গায়ে পড়ে মৃত্যু ব্যক্তির। বসিরহাটের হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মেদিয়া গ্রামের ঘটনা। মৃতের নাম রবীন্দ্রনাথ বৈরাগী (৫৫)। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, রবিবার ভোর রাতে উত্তর ২৪ পরগণার বসিরহাটের হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মেদিয়া গ্রামের মাছের ভেড়িতে জল ছাড়তে গিয়েছিলেন গোপালপুর ২নং গ্রাম পঞ্চায়েতের গাগরামারি গ্রামের রবীন্দ্রনাথবাবু। ঠিক সেই সময় জলের বাক্সের ঢাকনা পড়ে যায় তার মাথায়। কিন্তু অনেক চেষ্টা করেও নিজেকে উদ্ধার করতে পারেননি। এরপর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর এলাকাবাসী মিলে তাঁকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় হাড়োয়া থানায়ও। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের এখানে মাছের ভেড়ি রয়েছে। ওইখানেই ও জল ঢালতে গিয়েছিল। সেই সময় পা পিছলে পড়ে যায়। আর তারপর জলের বাক্সের ঢাকা মাথায় পড়ে যায় ওর।”

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top