News Flash

  • Home
  • দেশ
  • ভাঙড়ে আইএসএফের বাড়ি থেকে উদ্ধার বোমা, বন্দুক
Image

ভাঙড়ে আইএসএফের বাড়ি থেকে উদ্ধার বোমা, বন্দুক

ভাঙড়, ১৭ সেপ্টেম্বর (হি. স.) গোপনসূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে বন্দুক উদ্ধারের পাশাপাশি বোম তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাশিপুর থানার পানাপুকুর গ্রামে। পানাপুকুর গ্রামের আইএসএফকর্মী শেখ করিমের বাড়ি থেকে দুটি বন্দুক সহ বোম তৈরির প্রায় এক বস্তা সরঞ্জাম উদ্ধার করেছে কাশিপুর থানার পুলিশ কর্মীরা।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকর্মীরা ওই আইএসএফ কর্মীর বাড়িতে হানা দেয় এদিন দুপুরে। সেখানে হানা দিয়েই বোমা তৈরির সরঞ্জামের পাশাপাশি দুটি বন্দুক ও প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে আইএসএফকে তীব্র আক্রমণ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের অবজারভার শওকাত মোল্লা। তিনি বলেন, “ ভাঙড়ে যা অশান্তি হয়েছে তা আইএসএফই করেছে। যেভাবে ভাঙড়ের ঘরে ঘরে আগ্নেয়াস্ত্র মজুত করেছে তাঁরা তা পুলিশ উদ্ধার করুক। সব নউসাদ সিদ্দিকির কাজ এগুলো।”
যদিও আইএসএফ এই দাবি অস্বীকার করেছে। তাঁদের দাবি মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে পুলিশ। তাঁরা আরও অভিযোগ করেন, পুলিশ দেখে দেখে আইএসএফ কর্মীদের বাড়িতেই সার্চ করছে। এলাকায় বহু তৃণমূল কর্মীর বাড়িতে বোম বন্দুক মজুদ করা রয়েছে। খবর পাওয়ার পরও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top