News Flash

  • Home
  • দেশ
  • মন্ত্রিসভার বৈঠকের আগে দুই জেলার নাম বদল করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
Image

মন্ত্রিসভার বৈঠকের আগে দুই জেলার নাম বদল করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি.স) : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ছত্রপতি সম্ভাজিনগর শহরে মন্ত্রিসভার বৈঠকের আগে শনিবার ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদ জেলার নাম পরিবর্তন করলেন।

একনাথ শিন্ডে ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদ জেলার নাম পরিবর্তন করে যথাক্রমে ছত্রপতি সম্ভাজিনগর এবং ধারাশিব করার সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদ তহসিলের নাম এবং বিভাগীয় ও উপ-বিভাগীয় অফিসগুলির নাম ছত্রপতি সম্ভাজিনগর এবং ধারাশিবের নামে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর একনাথ শিন্ডে ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদ শহরের নাম বদলে ছত্রপতি সম্ভাজিনগর ও ধারাশিব করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শনিবার থেকে শিবসেনা (শিন্দে গোষ্ঠী), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (অজিত পাওয়ার গোষ্ঠী) সরকারের মন্ত্রিসভার বৈঠক হচ্ছে ছত্রপতি সম্ভাজিনগরে। এই বৈঠকের আগেই মুখ্যমন্ত্রী গেজেট প্রকাশ করে দুই জেলার নাম পরিবর্তন করেছেন।
সরকার যে গেজেট প্রকাশ্যে এনেছে সেখানে এখন থেকে ঔরঙ্গাবাদ জেলাকে ছত্রপতি সম্ভাজিনগর জেলা হিসাবে, ঔরঙ্গাবাদ মহকুমাকে ছত্রপতি সম্ভাজিনগর মহকুমা হিসেবে, ঔরঙ্গাবাদ তহসিলকে ছত্রপতি সম্ভাজিনগর তহসিল হিসাবে এবং ঔরঙ্গাবাদ গ্রামকে ছত্রপতি সম্ভাজিনগর গ্রাম হিসাবে উল্লেখ করা হবে। ওসমানাবাদ জেলাকে ধারাশিব জেলা, ওসমানাবাদ মহকুমাকে ধারাশিব মহকুমা, ওসমানাবাদ তহসিলকে ধারাশিব তহসিল এবং ওসমানাবাদ গ্রামকে ধারাশিব গ্রাম হিসাবে নামকরণ করা হবে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top