News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র : ক্রীড়ামন্ত্রী
Image

ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র : ক্রীড়ামন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: খেলাধুলার বিকাশে রাজ্যে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। এজন্য এবারের বাজেটে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে তিনটি নতুন প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে। আজ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় একথা বলেন। সভায় ক্রীড়ামন্ত্রী জানান, এবারের বাজেটে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো নির্মাণ ও উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের স্কলারশিপের সুবিধা দিতে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট প্রকল্প চালু করার প্রস্তাব রাখা হয়েছে। এজন্য বাজেটে বায় ধরা হয়েছে ৮ কোটি টাকা। ক্রীড়ামন্ত্রী বলেন, মহিলা ক্রীড়াবিদদের উন্নতমানের প্রশিক্ষণ দেওয়ার জন্য এবারের বাজেটে মুখ্যমন্ত্রী স্টেট টেলেন্ট সার্চ প্রোগ্রাম চালু করার প্রস্তাবও রাখা হয়েছে। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ৮ জেলার জিলা পরিষদের সভাধিপতিগণ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ ও জেলার ক্রীড়া আধিকারিকগণ। সভায় ক্রীড়ামন্ত্রী আরও বলেন, রাজ্যের বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। ক্রীড়ামন্ত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলায় দক্ষতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন। সভায় সচিব ড. পি কে চক্রবর্তী ক্রীড়াক্ষেত্রের মানোন্নয়নে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার উপর গুরুত্বারোপ করেন। সভায় ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের চলতি অর্থবছরের ক্রীড়াসূচির পরিকল্পনা ও বাজেট পেশ করা হয়। সভায় দিব্যাঙ্গজনদের নিয়েও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top