News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা-আখাউড়া রেল যোগাযোগ : গঙ্গাসাগর থেকে পরীক্ষামূলক ট্রেন এসেছে ইন্দো-বাংলা জিরো পয়েন্টে
Image

আগরতলা-আখাউড়া রেল যোগাযোগ : গঙ্গাসাগর থেকে পরীক্ষামূলক ট্রেন এসেছে ইন্দো-বাংলা জিরো পয়েন্টে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর : প্রতীক্ষা ক্রমশ অবসানের দিকে এগিয়ে চলেছে। আগরতলা-আখাউড়া রেল যোগাযোগ স্থাপনে আজ বাংলাদেশের অংশে ট্রেনের পরীক্ষামূলক চলাচল চূড়ান্ত পর্যায়ে পৌছেছে। আজ বাংলাদেশের গঙ্গাসাগর থেকে ট্রেন ইন্দো-বাংলা শূন্য রেখা (জিরো পয়েন্ট) পর্যন্ত এসেছে। ওই ট্রেনে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতের রেল লাইন নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা এসেছেন। 

ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণে রেল সংযোগ যুগান্তকারি অধ্যায়ের রচনা করবে। আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপন হলে খুবই অল্প সময়ে ত্রিপুরার মানুষ কলকাতায় যেতে পারবেন। তাছাড়া, খুবই কম সময়ে ট্রেনে পণ্য আমদানি সম্ভব হবে। তাতে, পরিবহন খরচ কম হওয়ার সাথে সময়ও বাঁচবে।

এদিন দুপুর ১২টা ৯ মিনিট নাগাদ তিনটি ওয়াগন নিয়ে ট্রেনের ইঞ্জিন বাংলাদেশের গঙ্গাসাগর থেকে ইন্দো-বাংলা শূন্য রেখায়(জিরো পয়েন্টে) পৌছেছে। ওই ট্রেনের লোকো মাস্টার ছিলেন সাজু কুমার দাস এবং সহকারী লোকো মাস্টার ছিলেন বেলায়েদ হুসেন জাহিদ। 

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top