News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছুরি দেখিয়ে নাবালিকা কন্যাকে অপহরণ করার অপরাধে অভিযুক্তকে জেল ও জরিমানার দিলেন আদালত
Image

ছুরি দেখিয়ে নাবালিকা কন্যাকে অপহরণ করার অপরাধে অভিযুক্তকে জেল ও জরিমানার দিলেন আদালত

ছুরি দেখিয়ে নাবালিকা কন্যাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে জেল ও জরিমানার নির্দেশ দিল আদালত। ঘটনা উদয়পুরের মহারানীর হিরাপুর এলাকায়। ঘটনার বিবরণের জানা যায় ২০২১ সালের ১৮ই মার্চ উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন বনদোয়ার ভূমিহীন টিলা এলাকার জনৈকা নাবালিকা কন্যা বিদ্যালয়ে যাবার সময় মহারানী হিরাপুর এলাকার শামীম আহমেদ নামে এক অভিযুক্ত নাবালিকাকে বিদ্যালয়ে পৌঁছে দেবার নাম করে বাইকে তুলেন।
অভিযোগ অভিযুক্ত শামীম নাবালিকাকে বিদ্যালয়ে পৌঁছে না দিয়ে অপহরণ করে টেপানিয়া ইকো পার্কে নিয়ে আসেন। সেই সময় পার্ক বন্ধ থাকায় পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। সেখানে ছুরি দেখিয়ে নাবালিকা কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনার পর নাবালিকা কন্যার মা রাধাকিশোরপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর কে পুর মহিলা থানায় মামলা নম্বর ১৪/২০২১। ধারা ৩৬৩/ ৩৭৬/ ৫০৬ আইপিসি এবং ০৪ পসকো আইন ২০১২। পুলিশ মামলা হাতে নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠায়।  তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। উদয়পুর জেলা আদালত ১২ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে। উভয়পক্ষের দীর্ঘ শুনানির পর বুধবার উদয়পুর জেলা আদালতের প্রধান বিচারপতি আশুতোষ পান্ডে আসামী শামীম আহমেদকে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ধারায় তিন বছরের কারাদণ্ড তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের জেলের নির্দেশ দেয়। ৫০৬ ধারায় ছয় মাসের কারাদণ্ড এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো একমাসের সাজা ঘোষণা করেন। ০৪ পসকো আইনে ২০ বছরের কারাদণ্ড এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের সাজা ঘোষণা করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি পল্টু দাস। আদালতে শুনানির পর এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী। আদালতের রায়ে খুশি নাবালিকার পরিবার।

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top