News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছাত্রকে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
Image

ছাত্রকে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : শিক্ষাঙ্গনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বেত্রাঘাত বা অনুশাসন নিষিদ্ধ সত্ত্বেও একাংশের শিক্ষক এ ধরনের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। তাতে ছাত্র-ছাত্রীদের শিক্ষাঙ্গনে যাওয়ার প্রতি বিরূপ মনোভাবের সৃষ্টি হচ্ছে। তাতে ক্ষুব্ধ অভিভাবকরাও।
পড়া শিখে না আসায় স্কুলের ছাত্র-ছাত্রীদের শাসন করতে গিয়ে অভিভাবকের ক্ষোভের মুখে পড়লেন এক প্রধান শিক্ষক। স্কুলে প্রবেশ করে এক অভিভাবক সেই শিক্ষকের শাসনের প্রতিবাদ জানিয়ে স্কুল থেকে বদলির দাবি জানান। ঘটনার বিবরণে জানা যায়, মধুবন ডুকলি হাই স্কুলের ছাত্র ছাত্রীদের মারধর করার অভিযোগ তুলেন এক ছাত্র এবং তার পরিবারের লোকজন। তাদের অভিযোগ মঙ্গলবার এক ছাত্রকে প্রধান শিক্ষক বেধড়ক মারধর করেছেন। বাড়িতে যাওয়ার পর ছাত্রের জ্বর আসে। এর প্রতিবাদে তারা বুধবার স্কুলে এসে বাড়ির লোকজনদের সঙ্গে নিয়ে ভিড় জমায়। কান্নায় ভেঙে পড়ে ছাত্রের মা। এই প্রধান শিক্ষকের নাম দেবব্রত সরকার। ছাত্রের মায়ের আরো অভিযোগ, তিনি প্রতিদিন ছাত্র ছাত্রীদের পড়া শিখতে না পারায় মারধর করেন।  এই অভিযোগ তুলে ধরেন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। তাই স্কুল থেকে এই প্রধান শিক্ষককে বদলির দাবি তুলে শাস্তির দাবি জানান। পরবর্তী সময়ে বিষয়টি দেখা হবে বলে আশ্বস্ত করলে অভিভাবকরা শান্ত হয়। তবে অভিভাবকরা এই অভিযোগ তুললেও প্রধান শিক্ষক জানান তিনি ছাত্র-ছাত্রীদের পড়া শিখে না আসায় হাতে বেত দিয়ে আঘাত করেছেন। কিন্তু সেই সময় কিছু ছাত্র হাত পিছিয়ে নেওয়ায় তাদের বেতের বারি শরীরে অন্যান্য স্থানে লেগেছে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top