News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে সরকার বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে: মন্ত্রী সান্ত্বনা চাকমা
Image

দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে সরকার বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে: মন্ত্রী সান্ত্বনা চাকমা

কর্মসংস্থানের মধ্য দিয়েই যুবসমাজকে নেশার ভয়ঙ্কর কবর থেকে মুক্ত করতে হবে। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগীদের কেউ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই যুব সমাজকে রক্ষা করতে হলে কাজে ব্যস্ত রাখতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকার চায় নেশা মুক্ত ভারত, নেশা মুক্ত ত্রিপুরা। বুধবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে এক অনুষ্ঠানে একথা বললেন মন্ত্রী সান্তনা চাকমা।
ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট ও আগরতলা জিবি হাসপাতালের যৌথ উদ্যোগে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি এম আই এস পোর্টালেরও উদ্বোধন হয়। অনুষ্ঠানের সূচনা করে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা আরো বলেন, দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে সরকার বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচিতে ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে অনেকেই উদ্যোগী হয়ে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। তিনি বলেন, বর্তমান সময়ে সব ক্ষেত্রের কাজেই দক্ষতার প্রয়োজন। তিনি আশা ব্যক্ত করেন, আজকে যারা প্রশিক্ষণের শেষে শংসাপত্র পেয়েছেন, তারাও আগামীদিনে দেশের বিভিন্ন স্থানে সাফল্যের সাথে কাজের মধ্য দিয়ে আত্মনির্ভর হয়ে উঠবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব কে এস শেঠি, এনএসআইসিএর জোনাল জেনারেল ম্যানেজার বিজয় প্রকাশ, এজিএমসিও জিবিপি হাসপাতালের এমএস ডা. শংকর চক্রবর্তী, দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী, এজিএমসির প্রিন্সিপাল প্রফেসর অরূপ কুমার সাহা, ডা. সমৰ্পিতা দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা করতে গিয়ে মন্ত্রী এদিন বলেন, শুধু সরকার নয়, সকলে মিলে কাজ করলেই নেশা মুক্ত ভারত, নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা যাবে। পাশাপাশি মন্ত্রী আরও বলেন, যারা ইচ্ছুক তাদের কিভাবে দক্ষতার প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট।

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top