News Flash

  • Home
  • দেশ
  • অনুব্রত কন্যার জামিনের আবেদনের শুনানি পিছল এক মাস
Image

অনুব্রত কন্যার জামিনের আবেদনের শুনানি পিছল এক মাস

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) : জেলবন্দি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি পিছোল ৪ মাস। দিল্লি হাইকোর্টে সুকন্যার জামিনের আবেদনের শুনানি হবে ২০২৪-এর ১০ জানুয়ারি।

এই আদালতেই জামিনের জন্য আবেদন করেছেন অনুব্রত মণ্ডলও। সেই জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৭ সেপ্টেম্বর। গরু পাচার মামলায় তিহাড়ে আপাতত বন্দি অনুব্রত ও সুকন্যা মণ্ডল।

দিল্লি হাইকোর্টে সুকন্যার জামিনের আবেদন আপাতত পিছিয়ে গিয়েছে বলে খবর। অর্থাৎ এবছর আর জামিনের আবেদন না হওয়ার সম্ভাবনা। সামনের বছর জামিনের আবেদন হতে পারে। সেক্ষেত্রে বীরভূমে ফিরে সুকন্যার পুজো দেখার আশায় কার্যত জল পড়ে গেল। পুজো কাটাতে হবে তিহাড়েই।

এই আদালতেই জামিনের জন্য আবেদন করেছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তিনি কি পুজোর সময় বের হতে পারবেন? এনিয়ে এখনও কোনও নিশ্চয়তা মেলেনি। সেপ্টম্বরের শেষদিকে সেই মামলার শুনানি হবে। তারপরই বোঝা যাবে তিনি আদৌ পুজোর সময় জেল থেকে বের হতে পারবেন কি না।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top