News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিব্ৰুগড়ে ইনোভা-লরি মুখোমুখি, হত একই পরিবারের মহিলা সহ দুই, আহত পাঁচ, বাড়তে পারে মৃত্যুর সংখ্যা
Image

ডিব্ৰুগড়ে ইনোভা-লরি মুখোমুখি, হত একই পরিবারের মহিলা সহ দুই, আহত পাঁচ, বাড়তে পারে মৃত্যুর সংখ্যা

ডিব্রুগড় (অসম), ১১ সেপ্টেম্বর (হি.স.) : ডিব্রুগড়ের লেপেটকটায় সংঘটিত লরি ও ইনোভা কারের মুখোমুখি সংঘৰ্ষে ঘটনাস্থলেই এক মহিলা সহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশু সহ পাঁচ জন। রবিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ সংঘটিত দুর্ঘটনায় হত ও আহতদের সবাই গুয়াহাটির বসিন্দা একই পরিবারের বলে জানা গেছে।

হতাহতদের গুয়াহাটির এবিসি এলাকার ‘আইটেক প্লাজা’র আবাসিক যথাক্রমে সতীশ কুমার আগরওয়ালা, পম্পি আগরওয়ালা, কৃষ্ণকুমার আগরওয়ালা, নিৰ্মলকুমার আগরওয়ালা, পুষ্পা সুরেখা আগরওয়ালা, নোমাল আগরওয়ালা এবং গলু আগরওয়ালা বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পুষ্পা সুরেখা আগরওয়ালার। এছাড়া ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ ভোরের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনোভা কারের চালক। তাঁর নাম জানা যায়নি।

মেডিক্যালে ভরতি অন্যদের চিকিৎসা চলছে, তবে তাঁদের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। সংঘটিত দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top