News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবিতে পথ অবরোধ ছাত্র ছাত্রীদের
Image

শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবিতে পথ অবরোধ ছাত্র ছাত্রীদের

আগরতলা, ১১ সেপ্টেম্বর : গন্ডাছড়া জগবন্ধুপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বিভিন্ন সমস্যায় জর্জরিত। এরই মধ্যে বড় সমস্যা হল শিক্ষক স্বল্পতা। শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের পঠনপাঠন লাটে উঠেছে। তাই আজ সকালে শিক্ষকের নিয়োগ সহ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে গন্ডাছড়া -জগবন্ধুপাড়া পথ অবরোধ করেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

ছাত্র ছাত্রীদের অভিযোগ, গন্ডাছড়া জগবন্ধুপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘ চার মাস ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। তাতে তাদের পড়াশুনোর ব্যাঘাত ঘটছে।সামনেই ছাত্র ছাত্রীদের বার্ষিক পরীক্ষা শুরু হতে চলেছে। এতে করে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠেছে। তাদের আরও অভিযোগ, বিদ্যলয়ে বিভিন্ন সমস্যায় জজর্রিত।বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য পযার্প্ত ঘরের ব্যবস্হা নেই। তাছাড়া, দীর্ঘ পাঁচ বছর ধরে জগবন্ধুপাড়া রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে।

তাই আজ সকালে দ্রুততার সহিত শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবি আদায়ের লক্ষ্য  বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই অবরোধে বসে। পরবর্তীসময় ডিসিএম সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদের সাথে কর্থাবাতা বলেন।পরর্বতী সময়ে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করেন।  

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top