আগরতলা, ১০ সেপ্টেম্বর।। জে আর বি টি পরীক্ষার ফলাফল ঘোষণা এবং অবিলম্বে তাদেরকে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করেছে পরীক্ষার্থীরা। তারা অফিস লেনে জেআরবিটি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এদিন। বিক্ষোভকারীরা জানায় ২০২১ সালে তারা জেআরবিটি পরীক্ষা দিয়েছে। দু’বছর নয় মাস অতিক্রান্ত হওয়ার পরও তাদের পরীক্ষার ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। স্বাভাবিক কারণেই চাকুরী প্রার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তারা বারবার জেআরবিটি কর্তৃপক্ষের কাছে ফলাফল ঘোষণার জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ এব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সে কারণেই পরীক্ষার্থীরা বারবার প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হতে বাধ্য হচ্ছে। অবিলম্বে ফলাফল ঘোষণা এবং চাকুরীতে নিয়োগের ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

চাকুরিতে নিয়োগের দাবীতে বিক্ষোভে সামিল চাকুরীপ্রার্থীরা
Tags:
Releated Posts
স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…
সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি
আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…
বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস
আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…
কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের
আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…


















