News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাসঙ্গিকতা বাড়ানোর জন্য প্রতিটি বৈশ্বিক সংস্থার সংস্কার করা প্রয়োজন : প্রধানমন্ত্রী মোদী
Image

প্রাসঙ্গিকতা বাড়ানোর জন্য প্রতিটি বৈশ্বিক সংস্থার সংস্কার করা প্রয়োজন : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ-সহ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলিতে পরিবর্তনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ক্রিপ্টোকারেন্সি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত চ্যালেঞ্জ সম্পর্কেও সতর্ক করেছেন। রবিবার জি-২০ শিখর সম্মেলনের চূড়ান্ত এবং তৃতীয় অধিবেশনে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক ভবিষ্যত’ প্রসঙ্গে বলেছেন, প্রাসঙ্গিকতা বাড়ানোর জন্য প্রতিটি বৈশ্বিক সংস্থার সংস্কার করা প্রয়োজন। এই কথা মাথায় রেখে গতকাল আমরা আফ্রিকান ইউনিয়নকে জি-২০-এর স্থায়ী সদস্য করার ঐতিহাসিক উদ্যোগ নিয়েছি। একইভাবে, আমাদের বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের ম্যান্ডেটও প্রসারিত করতে হবে। এই লক্ষ্যে আমাদের সিদ্ধান্তগুলি দ্রুত এবং কার্যকর হওয়া উচিত। প্রধানমন্ত্রী রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে পরিবর্তনের ওপর জোর দেন। তিনি বলেন, “বর্তমান পৃথিবী সব ক্ষেত্রেই বদলে গিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন বৈশ্বিক ব্যবস্থায় বাস্তবতার প্রতিফলন ঘটাতে হবে। প্রকৃতির নিয়ম হল পরিবর্তন না হলে ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজের প্রাসঙ্গিকতা হারায়।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top