News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বনমালীপুরে অনুষ্ঠিত এক রক্তদান শিবির, উপস্থিত মেয়র ও রাজ্য সভাপতি
Image

বনমালীপুরে অনুষ্ঠিত এক রক্তদান শিবির, উপস্থিত মেয়র ও রাজ্য সভাপতি

আগরতলা, ১০ সেপ্টেম্বর।। ভারতীয় জনতা পার্টির ৯ বনমালীপুর মণ্ডলের  ২০ নং বুথ কমিটির আয়োজনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন রক্তদানের আয়জকদের ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, রক্তদান মহৎ দান, এধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, ৯ বনমালীপুর কেন্দ্রের উন্নয়নে প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছেন। তবে কিছু জিনিস বাকি রয়েছে। সেই বিষয়ে মেয়র যেন একদিন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন সেই আবেদন করেন। মেয়র জানান অতিসত্ত্বর তিনি বনমালীপুর এলাকা পরিদর্শনে যাবেন। এবং যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top