News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত দুই
Image

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত দুই

আগরতলা,৯ সেপ্টেম্বর : দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই। বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকার স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেন আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্হা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্হানান্তর করেছেন।

জানা যায় ,আজ সকালে বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকায় থার গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। দূর্ঘটনায় অটোটি দুমড়ে মুচড়ে যায়।তাতে অটো গাড়িতে থাকা দুইজন ব্যক্তি গুরুতর আহত হয়েছে।স্হানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।সঙ্গে সঙ্গে তারাই আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত একজনের অবস্হা আশঙ্কাজনক দেখে হাপানিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে স্হানান্তর করেছেন।

তিনি আরও জানিয়েছেন, আহত হলেন, লিটন দাস ও লিজা আক্তার।এদিলে ঘাতক থার গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top