ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। রাজ্য দলের ছেলেরা কিন্তু দারুণ সাফল্যের সঙ্গে এগুচ্ছে। মেয়েরা প্রথম রাউন্ডের খেলায় তেমন একটা সাফল্য পেতে পারেনি। ব্যাঙ্গালোরে আয়োজিত জাতীয় জুনিয়র তথা অনূর্ধ্ব ১৯ ব্যাডমিন্টন টুর্নামেন্টে রাজ্য দল মিশ্র ফলের মধ্য দিয়ে এগুচ্ছে। প্রথম দিনের খেলায় আজ, শনিবার অনূর্ধ্ব ১৯ বালকদের সিঙ্গেলসে ত্রিপুরার সিদ্ধার্থ ভেঙ্কট রামন ২১-১১, ২১-৬ পয়েন্টে উড়িষ্যার অমিয় কুমার নায়েক কে পরাজিত করেছে। অপর খেলায় ত্রিপুরার এলেক্স দেববর্মা ২১-১৫, ২১-১৫ পয়েন্টে মেঘালয়ের গৌরব কুমার সিংকে পরাজিত করেছে। মেয়েদের বিভাগে সিঙ্গেলসে ত্রিপুরার প্রীতিপর্ণা সাহা ৭-২১, ৮-২১ পয়েন্টে মহারাষ্ট্রের তারা শাহ’র কাছে পরাজিত হয়েছে। বালিকাদের ডাবলসে ত্রিপুরার শিঞ্জন ভট্টাচার্য ও সম্পূর্ণা চৌধুরী জুটি ৪-২১ ও ৫-২১ পয়েন্টে পশ্চিমবঙ্গের মুসকান চ্যাটার্জি এবং সায়্নিকা সরকার জুটির কাছে পরাজিত হয়েছে।

ব্যাঙ্গালোরে জাতীয় ব্যাডমিন্টনে মিশ্র ফলাফল ত্রিপুরা দলের
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















