News Flash

  • Home
  • দেশ
  • অন্ডালে ভাসুরের ভোজালির কোপে মৃত ভাইয়ের বৌ, ধৃত অভিযুক্ত
Image

অন্ডালে ভাসুরের ভোজালির কোপে মৃত ভাইয়ের বৌ, ধৃত অভিযুক্ত

দুর্গাপুর, ৯ সেপ্টম্বর (হি. স.) : পাঁচিল তোলা নিয়ে দুই ভাইয়ের পরিবারের টানাপোড়েন। আর তার জেরেই ভাসুরের ভোজালির কোপ ভাইয়ের বৌয়ের ওপর। ঘটনায় অবশেষে মৃত্যু হলে ভাইয়ের বৌয়ের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ডালের ছোড়া গ্রামে। ঘটনায় অভিযুক্ত ভাসুর স্বাধীন বাউরিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হলে, বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

ঘটনায় পুলিশ সুত্রে জানা গেছে, মৃতার নাম ঝুমা বাউরি (৩৫), অন্ডাল থানার ছোড়া গ্রামের বাসিন্দা। দুই ভাইয়ের বসত জমির ভাগ নিয়ে টানাপোড়েন চলছিল। সম্প্রতি ঝুমা বাউরি পাঁচিল তোলার কাজ করছিল। শুক্রবার তাতে আপত্তি তোলে স্বাধীন বাউরি। এবং নির্মান কাজ বন্ধ রাখতে বলে। অভিযোগ, ওইসময় বচসা থেকে আচমকা ভাসুর স্বাধীন বাউরি তার ভাইয়ের বৌ ঝুমা বাউরির পেটে ভোজালি ঢুকিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে অবস্থার অবনতি হওয়া ঝুমা বাউরির মৃত্যু হয়। এদিকে শুক্রবারই ঝুমার বাপের বাড়ীর লোকজন অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বাধীন বাউরিকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top