আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে আমতলী থানার পুলিশ এক বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ বস্তা অবৈধ কাপড় উদ্ধার করে। সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত অবৈধ কাপড়ের বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে ফুলতলী মতিনগর এলাকায় বাদল মিয়ার বাড়িতে অবৈধ থান কাপড় মজুত রয়েছে। সেই মোতাবেক পুলিশ রাতে বাদল মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানে পাঁচ বস্তা অবৈধ কাপড় উদ্ধার করে পুলিশ। পুলিশ বাদল মিয়াকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে কোন ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বাদল মিয়া বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।



















