News Flash

  • Home
  • দিনের খবর
  • হাজিরায় সময় চেয়ে রূপলেখার আর্জি, সোমবার বৈঠকে বসবে ইডি
Image

হাজিরায় সময় চেয়ে রূপলেখার আর্জি, সোমবার বৈঠকে বসবে ইডি

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি স)। আগামী বুধবার ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী নুসরত জাহানের সংস্থার ‘স্লিপিং ডিরেক্টর’ আর এক অভিনেত্রী রূপলেখা মিত্রকে। রূপলেখার কাছে দেখতে চাওয়া হয়েছে ২০১৩-’১৪ সালের সব নথিপত্র। তার আগের দিন ফ্ল্যাট প্রতারণা মামলায় আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে তলব করেছে ইডি। সমন পিছোনো আর্জি জানিয়ে সিবিআইরের কাছে আর্জি জানিয়েছেন রূপলেখা। বিষয়টি নিয়ে সোমবার বৈঠকে বসবেন স্থানীয় ইডি কর্তারা।

রূপলেখা জানান, সংস্থার ব্যালান্স শিট এবং মৌ চুক্তি দেখানোর কথা বলা হয়েছে তাঁকে। তবে অভিনেত্রীর বক্তব্য, তাঁর কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলেও এই সময়ের মধ্যে ১০ বছর আগের সব নথি জোগাড় করা মুশকিল।

ইডির কাছে হাজিরা যে দিতে হবে, গত বুধবারই সে কথা জানতে পেরেছেন রূপলেখা। তাঁর বক্তব্য, এত কম সময়ে সব জোগাড় করা সম্ভব নয়। তাই ইডির কাছে সময় চেয়ে আবেদন করেছেন। শুক্রবার চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, আগামী বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে না। নথি জোগাড় করার জন্য আর একটু সময় চাই।

শনিবার রূপলেখা বলেন, “আমি স্পিডপোস্টে চিঠি পাঠিয়েছি। মেলও করেছি ইডির দফতরে। আমার পক্ষে এত কম দিনের মধ্যে সব কিছু জোগাড় করে হাজিরা দেওয়া সম্ভব নয়। এ ছাড়াও আমি ওঁদের সরাসরি চ্যালেঞ্জ করতে চাই। ওই সংস্থার কোনও নথিতে আমার সই দেখাতে পারবেন না তাঁরা। আইনি সব রকম ব্যবস্থা নিচ্ছি। এই মুহূর্তে খুবই মানসিক চাপের মধ্যে রয়েছি। মা-বাবার বয়স হয়েছে। তাই নিজের মতো করে সবটা সামলানোর চেষ্টা করছি।”

ইডির বক্তব্য, সময় চেয়ে সবিনয়ে রূপলেখা আবেদন করলে তা বিবেচনা করা যেতেই পারে। কিন্তু আগের নথি যোগাড় করার দায়িত্ব অভিযুক্তর। কিভাবে তিনি তা যোগাড় করবেন, সেটা তাঁকেই ঠিক করতে হবে। আর তিনি যদি সরাসরি চ্যালেঞ্জ করেন, আমাদে কাছে যে নথিপত্র আছে, তার ভিত্তিতে আমরা অনেকটা এগোতে পারি। সোমবার আমরা এ নিয়ে বিভাগীয় কথা বলে নেব।

মঙ্গলবার এই মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা অভিনেত্রী নুসরত এবং ওই সংস্থার আর এক ডিরেক্টর রাকেশ সিংহের। ইডির তলবে হাজিরা দেওয়ার বিষয়ে নুসরতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ইডির ডাকের কথা প্রকাশ্যে আসার পর বসিরাহাটের হিঙ্গলগঞ্জে দাঁড়িয়ে সাংসদ-অভিনেত্রী জানিয়েছিলেন, এই জিজ্ঞাসাবাদে পূর্ণ সহযোগিতা করবেন তিনি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top