News Flash

  • Home
  • খেলা
  • বছর শুরুতে শেষ দেখার পর আজ ফের এগিয়ে চলো-ফরোয়ার্ড
Image

বছর শুরুতে শেষ দেখার পর আজ ফের এগিয়ে চলো-ফরোয়ার্ড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। বছর শুরুতে দুই দলের শেষ সাক্ষাৎকার ঘটেছিল ৪ জানুয়ারি, চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের সুপার ফোরের খেলায়। ২৪৮ দিন পর ফের এগিয়ে চলো এবং ফরওয়ার্ড ক্লাব পরস্পরের মুখোমুখি হচ্ছে। দ্বিতীয় ডার্বি ম্যাচ আগামীকাল। তাতে মুখোমুখি হবে লিগের শীর্ষে থাকা তথা শিল্ড জয়ী এগিয়ে চলো সঙ্ঘ এবং দ্বিতীয় স্থানে থাকা ফরোয়ার্ড ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। আপাতত ৩ ম্যাচে খেলে সবকটিতে জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে শীর্ষে রয়েছে কর্ণেন্দু দেববর্মা-‌র এগিয়ে চলো সঙ্ঘ। একটি বেশি ম্যাচ খেলে রামকৃষ্ণ ক্লাব  দশ পয়েন্ট পেয়ে এখন এককভাবে শীর্ষে। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান রয়েছে সুভাষ বসু-‌র ফরোয়ার্ড ক্লাব। শেষ ম্যাচে ত্রিবেণী সঙ্ঘের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলেও শুধুমাত্র আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় বিপক্ষের জাল নাড়াতে পারেনি ফরোয়ার্ড ক্লাব। ফলে ২ পয়েন্ট হাতছাড়া করে মাঠ ছাড়তে হয়েছিলো রতন কিশোর জমাতিয়া-‌দের। ওই ব্যর্থতা তাড়িয়ে বেড়াচ্ছে ফরোয়ার্ডের ফুটবলারদের। শনিবার অনুশীলনে ময়দানের লাকি কোচ সুভাষ বসু আক্রমণভাগের ফুটবলারদের উপরই বেশী জোর দেন। শুরুতে কন্ডিশনিং, শেষে ম্যাচের বিভিন্ন কাঙ্খিত পরিস্থিতি নিয়ে অনুশীলন করানও হয় ফুটবলারদের। আজ ফেভারিট হিসাবে এগিয়ে চলো মাঠে নামলেও দল পাবে না রক্ষণভাগের স্তম্ভ জয় চন্দ্র সিংকে। গেলো ম্যাচে লালকার্ড দেখে মাঠ ছেড়েছিলেন মনিপুর থেকে আসা ওই ফুটবলারটি। ওই জায়গাটা মনিয়েই কিছুটা চিন্তিত শিল্ড জয়ী দলের কোচ কর্ণেন্দু। তবে বিশ্বাস করেন, ছেলেরা যদি নিজেদের ছন্দে খেলতে পারে তাহলে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বোই। ময়দানের লাকি কোচ মনে করেন,”ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে ছেলেরা। ডার্বি ম্যাচে অন্য রূপে দেখা যাবে ফুটবলারদের। আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। আক্রমণভাগের ফুটবলাররা যদি ছন্দে থাকে তাহলেই চলবে”। এদিকে ছুটির দিনে বড় ম্যাচ হওয়ায় ফুটবলপ্রেমীরাও মাঠে ভিড় জমাবে আশা করছেন রাজ্য ফুটবল সংস্ধথার কর্তারা।‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top