News Flash

  • Home
  • দেশ
  • রানিনগরকাণ্ডে ধৃত কংগ্রেস নেতা-সহ ৩৬, অধীর বললেন, ”তৃণমূলের মদতেই অশান্তি”
Image

রানিনগরকাণ্ডে ধৃত কংগ্রেস নেতা-সহ ৩৬, অধীর বললেন, ”তৃণমূলের মদতেই অশান্তি”

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি স)। মুর্শিদাবাদের রানিনগর থানায় ভাঙচুর, পুলিশকে মারধর ও তৃণমূল পার্টি অফিসে হামলার অভিযোগে কংগ্রেস নেতা-সহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা ও রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি। তবে গোটা ঘটনার জন্য শাসকদলকেই নিশানা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

এবার রানিনগর পঞ্চায়েত সমিতিতে জয়ী হয় কংগ্রেস। সেই উপলক্ষে শুক্রবার কংগ্রেসের ডাকে বিজয় সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অধীর চৌধুরী ও সিপিএমের জেলা সম্পাদক। সমাবেশের পর রণক্ষেত্রের চেহারা নেয় রানিনগর। থানায় ইটবৃষ্টি, ভাঙচুর চলে। তৃণমূল পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কংগ্রেসের কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। এই অশান্তির জন্য পুলিশকেই দায়ি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

গোটা ঘটনার জন্য শাসকদলকে নিশানা করে অধীরবাবু বলেছেন, ”তৃণমূলের মদতে অশান্তি হয়েছে রানিনগরে। পঞ্চায়েত সমিতি কংগ্রেসের হাত থেকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র।” অন্যদিকে, রানিনগরের ঘটনায় সরাসরি অধীর চৌধুরীকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তৃণমূল কংগ্রেস।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top