News Flash

  • Home
  • দিনের খবর
  • জি ২০ নৈশভোজে মৃদঙ্গ বাজাবে ভারতের ১২ বছরের খুদে শিল্পী
Image

জি ২০ নৈশভোজে মৃদঙ্গ বাজাবে ভারতের ১২ বছরের খুদে শিল্পী

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি স)। নয়াদিল্লিতে জি ২০ শীর্ষ বৈঠক শুরু হয়েছে শনিবার থেকে। বৈঠকে যোগ দিতে ভারতে এসে পৌঁছেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ শীর্ষ বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সম্মানে শনিবার রাতে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ আর যন্ত্রসঙ্গীতের ধ্রপদী মূর্চ্ছনায় ভাসিয়ে দেওয়ার দায়িত্ব পড়েছে ১২ বছরের এক খুদে শিল্পী বি দক্ষ ভূপতির ওপর ৷

দিল্লির সামারভিল স্কুল, বসুন্ধরা এনক্লেভের অষ্টম শ্রেণির ছাত্র এই পড়ুয়া ৷ এই অনুষ্ঠানের জন্য দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট ৭৮ জন শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ যাদের মধ্যে অন্যতম দিল্লির এই স্কুল পড়ুয়া ৷ অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে সিসিআরটি স্কলারশিপ পাওয়া এই স্কুল পড়ুয়াই বয়সে সবচেয়ে ছোট ৷

শনিবার প্রায় ৯ ঘণ্টা ধরে এই অনুষ্ঠান হবে ৷ এই অনুষ্ঠানে অংশ নিতে পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংগীত নাটক অ্যাকাডেমির চেয়ারম্যান, সেক্রেটারি ও স্কুলের প্রিন্সিপ্যাল ও তার গুরুকে ধন্যবাদ জানিয়েছে খুদে এই শিল্পী। ভারত মণ্ডপমে আয়োজিত এই নৈশভোজের অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় ৪০০ জন অতিথি-অভ্যাগত ৷ শনিবার রাতের এই অনুষ্ঠানে এক মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়েছে।

দক্ষের গুরু তার বাবা তালমনি পি বি ভূপতি ৷ উনি জানিয়েছেন, চার পুরুষ ধরে তাঁর পরিবার সংগীত চর্চার সঙ্গে যুক্ত ৷ দক্ষ পঞ্জম প্রজন্মের প্রতিনিধি ৷ ৪ বছর বয়স থেকেই মৃদঙ্গ বাজতে শুরু করেছিল দক্ষ ৷

দক্ষ জানিয়েছে, রিহার্সালের সময় সরকারি আধিকারিকরা তাদের জানিয়েছেন ভারত মণ্ডপমে নৈশভোজের সময় ওই কনসার্ট হবে ৷ মধুর আহার ও মধুর সংগীত এই থিমের উপর ভিত্তি করে অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে ৷ অতিথিরা ভোজের সময়েই এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন৷

এই বিশেষ দিনের জন্য ৯ দিন ধরে তাদের রিহার্সাল হয়েছে বলে এই খুদে বাদ্যযন্ত্র শিল্পী জানিয়েছে৷ ভারত মণ্ডপমেই রিহার্সাল চলেছে ৫-৬ ঘণ্টা ধরে প্রতিদিন৷ দক্ষ জানিয়েছে, গত ৩১ অগস্ট সে আমন্ত্রণ পায় এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য৷

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top