News Flash

  • Home
  • দেশ
  • উপনির্বাচনে বিজেপির জয়ে বাগেশ্বরের জনতাকে ধন্যবাদ জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামী
Image

উপনির্বাচনে বিজেপির জয়ে বাগেশ্বরের জনতাকে ধন্যবাদ জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামী

দেহরাদূন, ৭ সেপ্টেম্বর (হি.স.): প্রত্যাশা মতোই উত্তরাখণ্ডের বাগেশ্বর বিধানসভা উপনির্বাচনে জয় পেল বিজেপি । বিজেপির প্রার্থী পার্বতী দাস ৩৩ হাজার ২৪৭টি ভোট পেয়েছেন । তিনি তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বসন্ত কুমারকে ২ হাজার ৪০৫ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন । শুক্রবারের এই জয়ের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ভারতীয় জনতা পার্টিতে আস্থা রাখার জন্য এক্স (প্রাক্তন টুইটার) মাধ্যমে বাবা বাগনাথের পবিত্র ভূমি বাগেশ্বরের ঈশ্বরীয় জনতাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি ।

এদিন নির্বাচনের ফলাফল সামনে আসতেই জয়ের আনন্দে মেতে ওঠে বিজেপির নেতা-মন্ত্রী ও কর্মী-সমর্থকরা । এদিনের জয়ের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ভারতীয় জনতা পার্টিতে আস্থা রাখার জন্য এক্স (প্রাক্তন টুইটার) মাধ্যমে বাবা বাগনাথের পবিত্র ভূমি বাগেশ্বরের ঈশ্বরীয় লোকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, এই জয় মাতৃশক্তি, যুব শক্তি এবং বিজেপি সরকারের প্রতি বরিষ্ঠ জনেদের অটল বিশ্বাসের প্রমাণ।

তিনি আরও বলেন, এই উপনির্বাচনে বাগেশ্বর বিধানসভার মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলিকে অনুমোদন করেছে। জাতীয়তাবাদ, জনকল্যাণ ও সুশাসনের প্রতি নিবেদিত এই ঐতিহাসিক বিজয় বাগেশ্বরের সর্বাঙ্গীণ উন্নয়নে এক নতুন অধ্যায় রচনা করবে। ধামী বাগেশ্বরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক পার্বতী দাসের উজ্জ্বল মেয়াদ কামনা করেছেন।

প্রসঙ্গত, চন্দন রাম দাসের মৃত্যুর জেরে এই আসনে বিধানসভা উপনির্বাচন হয় গত ৫ সেপ্টেম্বর । বিজেপির প্রার্থী করেছিল প্রয়াত বিধায়ক চন্দন রাম দাসের স্ত্রী পার্বতী দাসকে । বিপরীতে কংগ্রেস প্রার্থী ছিলেন বসন্ত কুমার । সমাজবাদী পার্টির প্রার্থী ছিলেন ভগবতী প্রাসাদ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবারের ভোট গণনায় বিজেপির প্রার্থী পার্বতী দাস ৩৩ হাজার ২৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন । তিনি তাঁর তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বসন্ত কুমারকে ২ হাজার ৪০৫ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন । দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৩০ হাজার ৮৪২টি ভোট । এখানে চতুর্থ স্থান দখল করা সমাজবাদী পার্টির প্রার্থীর পেয়েছেন মাত্র ৬৩৭টি ভোট ।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top