News Flash

  • Home
  • খেলা
  • প্রথম জয়ে উন্নতি ফ্রেন্ডস ইউনিয়নের খেপ খেলার খেসারত দিল ত্রিবেণী
Image

প্রথম জয়ে উন্নতি ফ্রেন্ডস ইউনিয়নের খেপ খেলার খেসারত দিল ত্রিবেণী

ফ্রেন্ডস ইউনিয়ন: ৩

ত্রিবেনী সংঘ: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। আরও একটা অঘটন ঘটে গেল ফুটবল মাঠে।‌ না, সেটা এরকম ভয়ানক কিছু নয়। ডাকাবুকু ত্রিবেণী সংঘকে চাক্ষুষ ৩-০ গোলে হারিয়ে একদিকে যেমন নিজেদের অবস্থান একটু উপরে তুলে নিয়েছে। তেমনি ত্রিবেণী শিবিরে কিছুটা কালো মেঘের বাতাবরণ তৈরি করে দিয়েছে। সুপার ফোর-এ পৌঁছার ব্যাপারে কিঞ্চিৎ চিন্তার ভাঁজ তৈরি হয়েছে ত্রিবেণী সংঘে। খেলার আগে কিন্তু কাগজে-কলমে ত্রিবেণী সংঘ যথেষ্ট গুরুত্ব দিয়েছিল ফ্রেন্ডস ইউনিয়নকে। তবে একাধিক ফুটবলারকে নিয়ে কানাঘুষো চলছে, তারা নাকি বৃহস্পতিবার কোথাও খেপ খেলেছে। প্রকারান্তরে তার-ই খেসারত আজ দিতে হয়েছে শহর দক্ষিণের একমাত্র প্রথম ডিভিশনের ক্লাব ত্রিবেণী সংঘকে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের ১৭ তম ম্যাচে আজ, শুক্রবার দুই অর্ধের ৩ গোলে ত্রিবেণী সংঘকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে। এই জয়ের সুবাদে ৩ পয়েন্ট প্রাপ্তির সৌজন্যে ঠিক এই মুহূর্তে ফ্রেন্ডস ইউনিয়ন ৯ দলীয় লিগ আসরে পয়েন্ট তালিকায় সর্বশেষ স্থান থেকে নিজেদের অবস্থান এক ধাপ উপরে তুলতে সক্ষম হয়েছে। মনোবল এখন তাদের তুঙ্গে। মনস্থির করছে অন্ততপক্ষে অবনমনের করাল গ্রাস থেকে শহর দক্ষিণের একমাত্র ক্লাব নিজেদের সুরক্ষিত রাখতে পারে কিনা। প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় দেবরাজের প্রথম গোল দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। গোলটি শোধ করার লক্ষ্যে ত্রিবেনীর ছেলেরা চেষ্টার ত্রুটি রাখেনি। কিন্তু পেরে উঠেনি। দ্বিতীয়ার্ধে ত্রিবেনীর ছেলেরা আরো কিছুটা থিতিয়ে পড়লে ফ্রেন্ডস ইউনিয়নের আক্রমণ ভাগের খেলোয়াররা ডিফেন্স ভেঙ্গে একাধিকবার গোলের চেষ্টা চালায়। কার্যত ৬১ মিনিটের মাথায় হাইয়ুম জমাতিয়া এবং ৮০ মিনিটের মাথায় আগর কুমার জমাতিয়া পরপর দুটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৩-০ হয়। বলা বাহুল্য, দুই অর্ধে দু দলের তিনজনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিনহা, অভিজিৎ দে, পল্লব চক্রবর্তী ও প্রতাপ দাস। দিনের খেলা: লাল বাহাদুর ব্যায়ামাগার বনাম রামকৃষ্ণ ক্লাব, বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top