News Flash

  • Home
  • দেশ
  • ভাঙড়ে তৃণমূলে যোগ কয়েকশো আইএসএফ কর্মীর
Image

ভাঙড়ে তৃণমূলে যোগ কয়েকশো আইএসএফ কর্মীর

ভাঙড়, ৮ সেপ্টেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে এবার কয়েকশো আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার সকালে ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাটাপুকুর ৬১ নম্বর বুথ থেকে তৃণমূল কংগ্রেস নেতা খইরুল ইসলামের হাত ধরে আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

তৃণমূল নেতা খইরুল ইসলাম বলেন, “পঞ্চায়েত ভোটের পর সাধারণ মানুষ বুঝেছে আইএফএফের সঙ্গে থাকলে কোন উন্নয়ন হবে না। সেকারণেই আমাদের দলে আবার সকলে ফিরছে। সকলকে নিয়েই আগামীদিনে উন্নয়নের কাজ করা হবে।”
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের পর ভাঙড় জুড়ে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসে যোগ দেয় আইএসএফের কর্মী সমর্থকরা। এদিন একই রকম ভাবে আইএসএফ কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। আইএসএফ কর্মী আরসাদ সাঁফুই বলেন, “নিজেদের ভুল বুঝে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম। এলাকায় উন্নয়ন করতে হলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top