News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপনির্বাচনের ফলাফল প্রমাণ করেছে জনজাতিদের পাশাপাশি সংখ্যালঘু ভোটাররা বিজেপি সরকারের পক্ষে রয়েছে : মুখ্যমন্ত্রী
Image

উপনির্বাচনের ফলাফল প্রমাণ করেছে জনজাতিদের পাশাপাশি সংখ্যালঘু ভোটাররা বিজেপি সরকারের পক্ষে রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরায় দুটি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল প্রমাণ করেছে জনজাতিদের পাশাপাশি সংখ্যালঘু ভোটাররা বিজেপি সরকারের পক্ষে রয়েছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে নির্বাচনী ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। 

এদিন মুখমন্ত্রী বলেন, দুটি কেন্দ্রে উপনিবার্চন তাৎপর্যপূর্ণ ছিল। কারণ, বক্সনগরের নির্বাচনে কখনো বিজেপি জয়ী হতে পারে নি, সেখানে বরাবর সিপিএমের রাজত্ব ছিল। অন্যদিকে ধনপুর  দ্বিতীয়বারের জন্য বিজেপি জয়ী হয়েছে।

তাঁর কটাক্ষ, অতীতে ত্রিপুরাতে নির্বাচন মানেই আতঙ্ক ছিল। কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেখিয়ে দিয়েছে গণতন্ত্রের মাধ্যমে কিভাবে সুষ্ঠ, অবাধ নির্বাচন করা যায়। আগামী দিনেও গণতন্ত্র নষ্ট না হয় সেই দিশায় কাজ করবে বিজেপি সরকার বলে দাবি মুখ্যমন্ত্রী।

এদিন তিনি আরও বলেন, বক্সনগর কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রাদায়ের ভোটাররা বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন। পাশাপাশি ধনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথকে ও জনগণ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন। কারণ, জনগণ বুঝতে পেরেছেন ডাবল ইঞ্জিন সরকারই একমাত্র উন্নয়ন করতে পারবে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top