News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় এই মুহুর্তে বিজেপির বিকল্প নেই, উপনির্বাচনের ফলাফলে প্রতিক্রিয়া মন্ত্রী রতন নাথের

ত্রিপুরায় এই মুহুর্তে বিজেপির বিকল্প নেই, উপনির্বাচনের ফলাফলে প্রতিক্রিয়া মন্ত্রী রতন নাথের

আগরতলা, ৮ সেপ্টেম্বর : ত্রিপুরায় এই মুহুর্তে বিজেপির বিকল্প নেই। কারণ, উপনির্বাচনের গণনা বয়কট করে সিপিএম কাপুরুষিত আচরণ করেছে। আগামীদিনে এই পদক্ষেপ তাঁদের জন্য বুমেরাং হবে। ধনপুর ও বক্সনগর কেন্দ্রে ফলাফল ঘোষণার পর এই প্রতিক্রিয়া দিয়েছেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। 

তাঁর কথায়, ধনপুর এবং বক্সনগরে বিজেপির ফলাফল আসলে উন্নয়নমুখী জাগ্রত জনতার জয়। এই জয়ের ভাগীদার দুই কেন্দ্রের ভোটারদের কুর্নিশ এবং অভিবাদন জানাচ্ছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহার নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়ন আর প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য-র সুযোগ্য নেতৃত্বের উপর ভরসা রেখে, এই দুই বিধানসভা কেন্দ্রের মানুষ বিজেপি-কে দুইহাত ভরে আশীর্বাদ করেছেন। গেরুয়া আবির নিয়ে জয়োল্লাসের পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্যেও প্রত্যেকের কাছে বিনম্র আবেদন রেখেছেন তিনি। তাঁর দাবি, ধনপুর এবং বক্সনগরের জনগন এবার নিরলস উন্নয়ন প্রত্যক্ষ করবেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top