ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।।
দল ছাড়লেন বাঁহাতি স্পিনার চিরঞ্জীৎ পাল। স্ফুলিঙ্গ ছেড়ে যোগ দিলেন সংহতি ক্লাবে। বৃহস্পতিবার তৃতীয় দিনে অংশ নিলেন ১১ জন ক্রিকেটার। তিন দিনে মোট ৩৬ জন ক্রিকেটার টোকেন তুললেন। এদিন সংহতি ক্লাবে খেলার জন্য চিরঞ্জীৎ ছাড়া সই করলেন পোলস্টারের অরিন্দম বর্মন। যতটুকু খবর, শঙ্কর পাল এবং দ্বৈপায়ন ভট্টাচার্য-এ সংহতিতে সই করতে পারেন। হার্ভে ক্লাবে খেলার জন্য সই করেন ও পি সি-র সাহিল সুলতান, বি সি সি-র রিয়াজ উদ্দিন, রাজদীপ দত্ত এবং ব্লাডমাউথের স্বরব সাহানি। বি সি সি -তে সই করেন ইউ বি এস টি-র শায়ন সাহা, ব্লাডমাউথের সম্রাট বিশ্বাস এবং মৌচাকের করণ দে। স্ফুলিঙ্গ ক্লাবে সই করেন ও পি সি-র দুর্লব রায়।

ক্রিকেটের দল বদলে ব্যাপক সাড়াচিরঞ্জীৎ সই করলেন সংহতি ক্লাবে
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

















