News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-তে গেস্ট ক্রিকেটার নিয়োগের দরখাস্ত আহ্বান
Image

টিসিএ-তে গেস্ট ক্রিকেটার নিয়োগের দরখাস্ত আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর।। মিডেল অর্ডার ব্যাটসম্যান-এর পদ পূরণ করা হবে। বিজ্ঞপ্তি বেরিয়েছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন থেকে। পদের নাম মূলতঃ গেস্ট ক্রিকেটার। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে অন্ততপক্ষে ৩০ টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা। মূলতঃ দক্ষ হতে হবে মিডেল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলার। আবেদন করতে হবে কেবলমাত্র ই-মেইলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে লগ-অন করলেই ই-মেইল আইডি পেয়ে যাবেন। অবশ্যই দরখাস্ত করতে হবে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট কে উদ্দেশ্য করে। উল্লেখ করতে হবে ফুল বায়োডেটা,  সঙ্গে আপলোড করতে হবে সেল্ফ অ্যাটেস্টেড সমস্ত প্রাসঙ্গিক ডকুমেন্টস এবং এক কপি সম্প্রতি তোলা রঙিন ছবি। দরখাস্ত পাঠানোর শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মুখ্যত সিনিয়র পুরুষদের বিভাগে মিডল অর্ডার ব্যাটসম্যান-এর পোস্ট পূরণের লক্ষ্যে এই উদ্যোগ। দরখাস্ত করতে হবে সাদা কাগজে, এড্রেস করতে হবে “অনারেবল প্রেসিডেন্ট অফ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন”। মূলতঃ ২০২৩-২৪ মরশুমের জন্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে গেস্ট ক্রিকেটার নিয়োগ করা হবে। শেষ তারিখের পর কিছুতেই কোনও দরখাস্ত গ্রহণ করা হবে না। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top