News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা অপহরণের পর ধর্ষণ ও খুন কাণ্ডের অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা দিল আদালত
Image

নাবালিকা অপহরণের পর ধর্ষণ ও খুন কাণ্ডের অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা দিল আদালত

আগরতলা , ৫ সেপ্টেম্বর : এক ছয় বছরের শিশুকে ধর্ষণ করে খুন করার অপরাধে দোষীকে যাবতজীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল গোমতী জেলা, উদয়পুরের জেলা ও দায়রা জজ।

ঘটনার বিবরণে প্রকাশ, গত ১৯-০২-২০২০ তারিখে এক ছয় বছরের নাবালিকা শিশুকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ ছিল কাচাক্লা ত্রিপুরা(৩০), পিতা মৃত জগদীশ ত্রিপুরার বিরুদ্ধে। অভিযুক্তের বাড়ি শিলাছড়ি থানার অন্তর্গত ঘোড়াকাপ্পা এলাকায়। অভিযোগ ছিল সে জোর পূর্বক ওই নাবালিকা শিশুটিকে অপহরন করে নিয়ে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। ঘটনার পরের দিন সকালে স্থানীয় জঙ্গল থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই অনুযায়ী মামলা হয়। ঘটনার তদন্তকারী অফিসার এস আই জয়ন্ত মালাকার পকসো আইনে মামলা নিয়ে ঘটনার তদন্ত করে চার্জশিট জমা করেন। তার ভিত্তিতেই গোমতী জেলা ও দায়রা জজ মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তার সাজা শোনান। অভিযুক্তকে এদিন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।  

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top