News Flash

  • Home
  • দিনের খবর
  • শিক্ষক দিবসে পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন সুকান্ত মজুমদার
Image

শিক্ষক দিবসে পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন সুকান্ত মজুমদার

বালুরঘাট, ৫ সেপ্টেম্বর (হি.স.) : শিক্ষক দিবসে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কাটনা আদিবাসী কেএমএস বিদ্যাপীঠের তরফে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয় । মঙ্গলবার স্কুলের আদিবাসী ছাত্রছাত্রীর সঙ্গে মাটিতে বসে মিড-ডে মিল খেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সুকান্ত মজুমদার একজন শিক্ষকও। তাই শিক্ষক দিবসে স্কুলের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি, এদিন তপনের একটি স্কুলের তরফেও সুকান্তকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক দিবস উপলক্ষ্যে এদিন কাটনা আদিবাসী কেএমএস বিদ্যাপীঠে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মালা পরিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সুকান্ত। সকল ছাত্রছাত্রীদের কলম উপহার দেন বালুরঘাটের সাংসদ। এদিন স্কুল পড়ুয়াদের সঙ্গে মাটিতে বসে মিড-ডে মিল খেতেও দেখা যায় সুকান্তকে। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা কৌশিক রায়।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top