News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গবাদি পশুকে কেন্দ্র করে মারপিটের ঘটনা প্রতিবেশীদের মধ্যে
Image

গবাদি পশুকে কেন্দ্র করে মারপিটের ঘটনা প্রতিবেশীদের মধ্যে

আগরতলা, ৪ সেপ্টেম্বর।। ফুলবাড়ীকান্দি উত্তর বড়খলা ২ নং ওয়ার্ড এলাকার খেতের মধ্যে গরু ঢোকা নিয়ে মারপিটের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। ঘটনার বিবরণে জানা যায়,  ওই একই এলাকার বাসিন্দা কায়ুম আলির একটি গরু গিয়ে ক্ষেতের ফসল নষ্ট করে দেয়। এরপর সেই গরুটিকে হাজী আব্দুল মালিকের শশুর বাড়ির লোকেরা সেই গরুটিকে বেঁধে রাখে। অভিযোগ এরপরই হাজি আব্দুল মালিকের শ্বশুরবাড়ির লোকেদের সাথে কায়ুম আলীর ছেলে পারবেজ আলীর বাকবিতন্ডা শুরু হয়। এই খবর শুনতে পেয়ে হাজী আব্দুল মালিকের ছেলে আব্দুল মুকিত ঘটনাস্থলে ছুটে যায়। অভিযোগ আব্দুল মুকিত নিজ বাড়িতে যাবার সময় পারভেজ আলী নাকি উনাকে একটি কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে। যার ফলে আব্দুল মুকিতের শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। এতে আহত হন আব্দুল মুকিত। উক্ত বিষয় নিয়ে তিনি আজ রাত্রিবেলা কৈলাশহর থানায় পারবেজ আলী সহ তার পরিবারের মোট তিনজনের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি ন্যায় বিচারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top