News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত
Image

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

কিয়েভ, ৪ সেপ্টেম্বর (হি.স.) : ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ওলেক্সি রেজনিকভকে সরালেন প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। রবিবার রাতে দেওয়া ভিডিও ভাষণে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন করে অগ্রসর হওয়ার সময় এসেছে।

নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন জেলেনস্কি। উমেরভ এতদিন ইউক্রেনের স্টেট প্রোপার্টি ফান্ড পরিচালনার দায়িত্বে ছিলেন। জেলেনস্কি তার ভাষণে বলেন, আমি বিশ্বাস করি সামরিক বাহিনী ও সমাজ উভয়ের সাথে সামগ্রিকভাবে আন্তসংযোগ তৈরিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন পন্থায় অগ্রসর হওয়া উচিত।

প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ওলেক্সি রেজনিকভ বরখাস্ত হওয়ার বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচিত হচ্ছিল। ধারণা হচ্ছে, তাকে লন্ডনে কিয়েভের নতুন রাষ্ট্রদূত করা হবে। কারণ ব্রিটেনের সিনিয়র রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি।

গত সপ্তাহে রেজনিকভ সাংবাদিকদের বলেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে অন্য কোন অবস্থানে যাওয়া যায় তার চেষ্টা করছেন তিনি।

উল্লেখ্য, রেজনিকভ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার আগে থেকেই এই মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। ৫৭ বছর বয়সী রেজনিকভ ইউক্রেনের যুদ্ধের শুরু থেকেই নিয়মিত ইউক্রেনের পশ্চিমী মিত্রদের সাথে বৈঠকে যোগ দিয়েছেন এবং রুশ আগ্রাসন মোকাবিলায় আরও সামরিক সরঞ্জাম পেতে লবিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top