News Flash

Image

লিডুর কয়লা খাদানে ফের এক শ্ৰমিকের রহস্যমৃত্যু

তিনসুকিয়া (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত লিডুর কয়লা খাদানে ফের এক শ্রমিকের মৃত্যু হয়েছে৷ নিগত শ্ৰমিককে বড়ডুমসার জনৈক সুরজ বলে শনাক্ত করা হয়েছে৷

স্থানীয় মানুষ এবং পুলিশের ধারণা, কয়লা চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে শ্ৰমিক সুরজের৷ আজ সোমবার লিডুর তিরাপ কলিয়রিতে যুব-শ্রমিক সুরজের মৃতদেহ স্থানীয় কতিপয় ব্যক্তির চোখে পড়ে৷ তাঁরা ঘটনাটি চাউর করলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়৷

স্থানীয় মানুষের অভিযোগ, লিডুর কয়লা খাদানে একের পর এক শ্ৰমিকের মৃত্যু হলেও বহু ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করে কয়লা মাফিয়ারারা৷ তাঁদের বক্তব্য, লিডুর বিভিন্ন এলাকায় একদিকে চলছে কয়লা মাফিয়াদের দাপাদাপি, অন্যদিকে কয়লা শ্ৰমিকদের রহস্যজনক মৃত্যুর ঘটনা ফাঁস করছে বহু রহস্য৷ লিডুর কয়লা খাদানে শ্ৰমিকের মৃত্যুর এটাই প্ৰথম ঘটনা নয়, এর আগেও বেশ কয়েকজন শ্রমিকের রহস্যমৃত্যু হয়েছে৷ এ ক্ষেত্রে পুলিশের নীরব ভূমিকার সমালোচনা করছেন বিদ্বৎ মহল৷

Releated Posts

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top