News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ে বিমান কর্মীর রহস্য মৃত্যু, আবাসন থেকে উদ্ধার রক্তাক্ত দেহ
Image

মুম্বইয়ে বিমান কর্মীর রহস্য মৃত্যু, আবাসন থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

মুম্বই, ৪ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ে এক বিমান কর্মীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে আন্ধেরির একটি ফ্ল্যাট থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রূপা ওগরে (২৪)। তিনি ছত্তিশগড়ের বাসিন্দা। মুম্বইতে গত এপ্রিল এসেছিলেন প্রশিক্ষণের জন্য। কিষানলাল মার্গ এলাকার ওই ফ্ল্যাটে আপাতত তিনি একাই থাকতেন। ইতিমধ্যেই তদন্তকারীরা আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি রবিবার রূপার সঙ্গে কে বা কারা দেখা করতে এসেছিলেন সেটি জানার জন্য আবাসনের রেজিস্টার খতিয়ে দেখা হচ্ছে। ওই আবাসনের অন্যান্য বাসিন্দা এবং নিরাপত্তারক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই তরুণী ফ্ল্যাটে বোন এবং বোনের প্রেমিকার সঙ্গে থাকতেন। তবে মাত্র আটদিন আগে তাঁর বোন এবং বোনের প্রেমিক ওই ফ্ল্যাট থেকে চলে যান। তারপর থেকে একাই ফ্ল্যাটে থাকতেন রূপা। কিন্তু রবিবার ফোন করে কোনও খোঁজখবর না মেলায় তরুণীর ফ্ল্যাটের সামনে এসে ডাকাডাকি শুরু করেন তাঁর বন্ধুরা। তবে সাড়াশব্দ কিছুই মেলেনি। পরে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা খুলে রক্তাক্ত দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে পুলিশের অনুমান, খুনই করা হয়েছে ওই তরুণীকে। পারিবারিক বিবাদ না কি প্রেমঘটিত কোনও বিষয় সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top