News Flash

  • Home
  • দিনের খবর
  • বেআইনি হেরোইন ও গাঁজা বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক
Image

বেআইনি হেরোইন ও গাঁজা বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক

বারুইপুর, ৪ সেপ্টেম্বর (হি. স.) এলাকায় বেআইনি ভাবে হেরোইন ও গাঁজা বিক্রি করছিল স্থানীয় বেশ কয়েকজন যুবক। ঘটনার প্রতিবাদ করায় মারধর করা হল এক প্রতিবাদী যুবককে। আক্রান্তের নাম আক্তার শেখ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত রামনগর এলাকায়। গুরুতর জখম অবস্থায় আক্তারকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিবাদী ঐ যুবক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় কাউকেই আটক বা গ্রেফতার করেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রামনগর জলট্যাঙ্ক এলাকায় স্থনাইয় গনেশ মোড়ল, খোকা মোড়ল, মাফুজ মোড়লরা বিগত বেশ কিছুদিন ধরেই হেরোইন, গাঁজার আড্ডা বসাচ্ছে। বেআইনি ভাবে এই নেশার জিনিষ বিক্রি করছে। গ্রামে এই ধরনের বেআইনি কাজ করার প্রতিবাদ জানান পেশায় গাড়ির চালক আক্তার। অভিযোগ সেই কারনেই তাঁর উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। মেরে মাথাও ফাটিয়ে দেওয়া হয়।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top