News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলার বর্ণালী আর্ট সেন্টারের বর্ষ পূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

কদমতলার বর্ণালী আর্ট সেন্টারের বর্ষ পূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর।। কদমতলার বর্ণালী আর্ট সেন্টারের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে কদমতলার চন্দ্রকলা হলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাপতি ভবতোষ দাস সহ অন্যান্য অতিথিরা। বর্ণালী আর্ট সেন্টারের কর্ণধার প্রশান্ত মালাকার এই গ্রামীণ এলাকায় নিজের সেন্টার চালিয়ে শত শত ছাত্র-ছাত্রীর মেধার বিকাশে সহযোগী হচ্ছেন। প্রশান্ত মালাকার জানান আজকের অনুষ্ঠানে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। কদমতলায় আর্ট গ্যালারি স্থাপনের দাবি উঠছিল বহুদিন আগেই। সরকার এদিকে দৃষ্টি দিলে আর্ট শিল্পীরা আরো উৎসাহ পাবে। রং তুলি দিয়ে নিজেদের শিল্পকর্মের নিপুনতাই বহুদুর নিয়ে এই এলাকার ছাত্র ছাত্রীদের। প্রশান্তের মতই ছেলেরাই পারে তবে সরকার এগিয়ে আসলে এধরণের শিল্প কর্মের বিকাশ আরো ঘটবে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top