News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে রাতে দফায় দফায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
Image

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে রাতে দফায় দফায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর (হি. স.) : বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টি না থাকলেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে দফায় দফায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গরমে রীতিমতো নাজেহাল হয় সাধারণ মানুষ। ক্ষোভে ফুঁসতে থাকে এলাকাবাসী।

ঝাড়গ্রামে বিস্তীর্ণ অঞ্চলে লোডশেডিং হয়। ঝাড়গ্রাম শহরের বাসিন্দা কালিশংকর সাহা বলেন, “রাত এগারোটার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এরপর ১২টার সময় বিদ্যুৎ আসে। আবার রাত তিনটে নাগাদ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।”

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা। মেদিনীপুর শহর, ঘাটাল, খড়গপুর-তিন মহকুমাতেই বিদ্যুৎ বিভ্রাট। তীব্র গরমে অতিষ্ট হয় এলাকাবাসী। একইদিনে পূর্ব মেদিনীপুরের হলদিয়া,তমলুক,কাঁথি, দিঘা, তাজপুর, মন্দিরমনি বিস্তীর্ণ অংশে দীর্ঘক্ষণ ছিল না বিদ্যুৎ।

এর কারণ প্রসঙ্গে ঝাড়গ্রাম বিদ্যুৎ বিভাগের ডিভিশনাল ম্যানেজার মৌমিতা মাঝি বলেন, “গতকাল রাত্রে কেবলমাত্র ঝাড়গ্রাম জেলায় নয়, পুরো রাজ্যেই বিদ্যুৎ ছিল না। কী কারণে এমনটা হয়েছে সেই তথ্য আমাদের কাছে আসেনি।”

বিদ্যুৎ দফতরের মেদিনীপুর জোনের এক কর্তা বলেন, ” আমাদের কাছে বিস্তারিত কোনও তথ্য নেই। তবে একটা অস্থায়ী সমস্যা হয়েছে বলে শুনেছি। সেই কারণেই বৃহস্পতিবার বিদ্যুৎ ছিল না কিছু অংশ। আজও সমস্যা হতে পারে বলে শুনেছি।”

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top