News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুর রমেশ চৌমুহনীতে শোকের আবহ মায়ের বকুনিতে মৃত্যু ১৩ বছরের ছেলের
Image

উদয়পুর রমেশ চৌমুহনীতে শোকের আবহ মায়ের বকুনিতে মৃত্যু ১৩ বছরের ছেলের

আগরতলা, ১ সেপ্টেম্বর।। মায়ের সামান্য বকুনিতে  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল  রণবীর পাল  নামে  বয়স ১৩ এর এক নাবালক। বাড়ি উদয়পুর রমেশ চৌমুহনি এলাকায়। জানা যায় তার বাবার নাম হারাধন পাল। সামান্য কিছু বিষয় নিয়ে  তার মা তাকে বকুনি দেয়। বকুনি  দিয়ে  বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে জন তিনি। তখনই অভিমানে গলায় গামছা লাগিয়ে  রণবীর  আত্মহত্যা করে বলে পরিবার সূত্রে খবর।  পরবর্তী সময়ে গোমতী জেলা হাসপাতালে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে নিয়ে  আসলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর শোনা মাত্র  পরিবারের মধ্যে কান্নার রোল পড়ে যায়। শোকে অনুতাপে কান্নায় ভেঙে পড়েন তার মা। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top