News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়ে এবারে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল স্থানীয়রা
Image

সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়ে এবারে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল স্থানীয়রা

আগরতলা, ১ সেপ্টেম্বর।। সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিন যাবত সড়ক নির্মাণে ব্যাপক হারে দুর্নীতির অভিযোগ উঠলেও প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। এ ব্যাপারে ইতিমধ্যেই একাধিকবার সংবাদপত্রে দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়েছে। তাই বাধ্য হয়ে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে সড়ক নির্মাণের ক্ষেত্রে নানা দুর্নীতির অভিযোগ তুলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন দিলেন স্থানীয় জনতা। ডেপুটেশনকারীদের অভিযোগ প্রশাসন এই দুর্নীতিবাজ নির্মাণ সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না। কিন্তু ডেপুটেশনের পরও প্রশাসন পরবর্তীতে কোন ব্যবস্থা না নিলে প্রশাসনের উপর স্থানীয় জনতার চাপ আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য কাঞ্চনপুর থেকে লালছড়া পর্যন্ত  আঠারো কিলোমিটার রাস্তা  নির্মানের নামে নজির বিহীন কেলেঙ্কারির চিত্র প্রকাশ‍্যে এসেছে ।  এন এইচ আই ডি সি এলের প্যাকেজে কাঞ্চনপুর থেকে লালছড়া এই ডাবল লেন রাস্তার কাজ হচ্ছে।  এই ডাবল লেনের রাস্তার কাজটির দায়িত্ব এন এইচ আই ডি সি এলের  ঠিকাদার  জে কে এম  ইমফ্রা ওয়ার্ক এল এল পি  নামে গৌহাটির একটি বেসরকারি কোম্পানি হতে রয়েছে। দেখা যাচ্ছে দীর্ঘ দিন যাবত নির্মাণ কাজ চললেও রাস্তার কাজের পাশে কোথাও কোন সাইনবোর্ড নেই যাতে সাধারণ মানুষ বুঝতে পারে  কাজটির বরাদ্দ কত এবং কত কিলোমিটার রাস্তা হবে।  জানা গেছে  প্রায়  তিনশ কোটি  টাকা রাস্তাটির কাজের জন্য  বরাদ্দ করা হয়েছে। অভিযোগ গুরুত্বপূর্ণ  রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের  করা হচ্ছে। দেখা যাচ্ছে রাস্তার পাশে যে রিটার্নিং ওয়াল হচ্ছে তাতে অত্যন্ত নিম্নমানের কোয়ালিটির পাথর সিমেন্ট রড  ব‍্যবহার করা হচ্ছে । এমনকি যেভাবে বড় বড় বোল্ডার বসিয়ে আরসিসি ডালাই হচ্ছে তা কিভাবে এন এস আই ডি সি এলের বাস্তুকাররা মেনে নিচ্ছেন তানিয়ে সন্দেহ দেখা দিচ্ছে স্থানীয়দের মধ্যে। ফলে তিনশ কোটি টাকা ব‍্যয়ে এই রাস্তাটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে । এমন  লাগাম ছাড়া কেলেঙ্কারিতে  এন এইচ আই ডি সি এলের জি এম বিদ্যাসাগর সিং এবং কাঞ্চনপুরের দায়িত্ব প্রাপ্ত কুন্দন সিং সরাসরি জড়িত বলে অভিযোগ তুলছে স্থানীয়রা । ঐ আধিকারিক দের নজরদারিতেই সীমাহীন কেলেঙ্কারি চলছে বলে অভিযোগ। এই সীমাহীন কেলেঙ্কারি নিয়ে জি এম বিদ্যাসাগর সিংকে জিজ্ঞাসা করলে গোটা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তিনি। এমনকি এন এইচ আই ডি সি এলের দায়িত্ব প্রাপ্ত কুন্দনও একই ভাবে এডিয়ে যাচ্ছেন । ফলে কাঞ্চনপুর  থেকে লালছড়া পযর্ন্ত ডাবল লেনের এই গুরুত্বপূর্ণ রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।  জেকেএম ইনফ্রা ওয়ার্ক এল এল পি  ইপিসি ঠিকাদার সংস্থা হিসাবে  কাজ করলেও কাজের সুপারভিশন করছে ভারত সরকারের রোড এন্ড ট্রেন্সপোর্ট সংস্থা এন এইচ আই  ডি সি এল।  

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top