News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মারপিটের ঘটনায় উত্তপ্ত কৈলাশহরের যুবরাজনগর এলাকা
Image

মারপিটের ঘটনায় উত্তপ্ত কৈলাশহরের যুবরাজনগর এলাকা

আগরতলা, ৩১ আগস্ট ৷৷৷৷ যুবরাজনগর এলাকায় মারপিটের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা ।  ওই এলাকার বাসিন্দা ফারুক আলীর ছেলে দুরুদ আলী(২৫) পেশায় একজন দিনমজুর। অভিযোগ দুরুদ আলী এবং তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে তার পিতা ফারুক আলী, তার কাকা সোনাই আলী সহ তার কাকাতো ভাইরা। বর্তমানে দুরুদ আলী এবং তার স্ত্রী কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। 

দুরুদ আলীর অভিযোগ তার কাকা ক্ষুদরত আলী তার জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে আসছে । পাশাপাশি তার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ।  বৃহস্পতিবার বিকেলে তার ঘরের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ঘটে এই মারপিটের ঘটনা। অন্যদিকে দুরুদ আলীর কাকা ক্ষুদরদ আলির পরিবারের লোকেদের অভিযোগ দুরুদ আলী এবং তার ২ শ্যালক মিলে দুরুদ আলিকে দা দিয়ে এলোপাথাড়ি কুপাতে থাকে যার ফলে মাথা ফেটে যায় ক্ষুদরত আলীর। পরবর্তীকালে কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরের মাধ্যমে ক্ষুদরত আলিকে  ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ।বর্তমানে ক্ষুদরত আলি কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন । ঘটনার খবর পেয়ে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে ছুটে যায় কৈলাশহর থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top